
ইলিয়াছ হোসেন
তোমাকে হারিয়েছি সমুদ্রের উত্তাল ঢেউয়ে
সমুদ্রে অবিরত তোমায় খুঁজি নিঝুম রাতে
সর্বদা তুমি ছিলে আমার বেঁচে থাকার অক্সিজেন,
তাইতো না পাওয়ার বেদনায় গুমরে কাঁদে হৃদয়
জীবনের রোজনামচায় লিপিবদ্ধ হয় কষ্টের স্মৃতি।
ভগ্ন হৃদয়ের একাকিত্ব দূর করতে কে আছে বলো!
দু’চোখে ভেসে ওঠে পিছনের মধুময় দিনগুলি
তোমার দু’ঠোঁটের ভাঁজে খেলা করতো দুষ্ট হাসি
চোখের তারায় ছিলো অপার বিশ্বাসের ইঙ্গিত
অনুরাগের ছোঁয়ায় কত সুখী ছিলাম আমরা!
অথচ সুখগুলো চলে গেছে সমুদ্রের অতলে।



