
সময় অনেক চিহ্ন মুছে দেয়;
পারে না কেবল বলে ফেলা কথাকে অস্পষ্ট করতে।
রূঢ়তা এসে পাখির মতো স্থির হয়ে বাঁধে না নীড়—
তার পাখায় কেবল লেগে থাকে তীর—
বিষের মতো আঘাতে জর্জরিত করে মুহূর্তের সুখচিন্তাকে।
আলো আর অন্ধকারে তার ব্যাথা-বিহ্বলতা লেগে;
আমার পৃথিবীটা হয় কেবলই রক্তাক্ত।



