কবিতাসাহিত্য

নিঃশব্দের সংগ্রাম

এম এ জিন্নাহ


তোমার ঠোঁটে অমলিন স্পর্শ দিয়ে আমি বিদ্রোহী হয়ে যাবো ,
যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে কাটিয়ে দিবপুরো শতাব্দি।
তোমাকে পাওয়ার ক্ষিপ্র মিছিলে আমি শতবার রক্তাক্ত হবো,
আন্দোলনের প্রথম সারিতে স্লোগানে হাঁকিয়ে
তুলবো রাজপথ, আদালতের দালান ;
বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে
তোমাকে চেয়ে যাব নির্ভয়ের সতেজ কণ্ঠে ।
পৃথিবীর সমস্ত মানুষ যেন জানতে পারে
তুমি একান্তই আমার।

তোমার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে
আমি সংগ্রামী বিপ্লবী হবো,
নরকের শিকল পায়ে বেঁধে
ছুটে যাব তোমাকে পাওয়ার সংগ্রামে ,
নিষেধাজ্ঞার সকল আইন অমান্য করে
আমি আবারও তোমার প্রেমে পড়ব ,
তুমি আছ, এইটুকু ভরসায় আমি
জয় করতে পারব বিশ্বের সমস্ত বাধা ,
তৃষ্ণার্ত হৃদয়ের প্রশান্তির জন্য
আমি তোমাকে আমার করে রাখব
সহস্র জনমের তরে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension