কবিতাসাহিত্য

তোমার অহেতুক ব্যস্ততা

এম এ জিন্নাহ


তুমি ইচ্ছে করলেই আমাকে বাঁচাতে পারো
ইচ্ছে করলেই আমাকে তুলে আনতে পারো
ফুরিয়ে যাওয়ার থেকে,
তুমি ইচ্ছে করলে বিধ্বস্ত একটি জীবনে
নিয়ে আসতে পারো ভরা বসন্ত ,
তুমি ইচ্ছে করলে বিষণ্ণতা মুছে ফেলতে পারো
ভালোবাসার এক ঝটকায়,
তুমি ইচ্ছে করলে আমাকে আগলে রাখতে পারো
বেদনাদের বিশ্রী নির্যাতনের থেকে।
অথচ তোমার অনাগ্রহে, অবজ্ঞা-অবহেলার আঘাতে
দিন দিন চলে যায় মৃত্যুর নিকটে, একেবারেই নিকটে
যেন পর্দা তুলে নিলে মৃত্যু আমাকে জড়িয়ে নিবে
তার পরম আদরে, কোমল স্পর্শে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension