
আনজানা ডালিয়া
কোথাও বড় ভিড় দেখলে থমকে দাঁড়াই
অপরিচিত মুখগুলোর মাঝে একে একে খুঁজি
তোমার সুচারু মুখটা,
বিধাতার নিজ হাতে যত্নে বানানো মুখটা
তাতে দিয়েছেন অন্যরকম আলোকচ্ছটা।
কোন একদিন ছুটে আসবে তখন হবে ভোর
ঘাসের ডগার শিশিরে বরণ হবে, সাজবে শহর।
শহরটা হবে ভালোবাসার জল থইথই
আমাদের সংসারে হবে খড়কুটো আর একঝাঁক চড়ুই।



