
লুৎফুর রহমান চৌধুরী
বাংলার চারিদিকে করুন আর্তনাদ
পড়ে থাকা লাশের গন্ধ,
এ খেলা আর কতো দিন চলবে
বাংলার আনাচে কানাচে।
আমরা হতভাগার মতো
শুধু চেয়ে দেখবো!
নাকি বজ্র কন্ঠে আওয়াজ তুলবো
এ লাশের খেলা বন্ধ করো।
কত মা বাবার কোল
ইতিমধ্যেই খালি হয়ে গেলো
অমানুষের তাণ্ডব খেলায়।
প্রতিটি মায়ের অশ্রুর
মূল্য নাইবা দিলাম
প্রতিটি মায়ের আত্মার শান্তির জন্য
এসো আজ লড়াই করি,
লড়াই করি অমানবতার বিরুদ্ধে।



