
মোশাররফ হোসেন
চাষির খেতে
সবুজ মাঠে
দোলে ধানের শীষ,
গাছের ডালে আপন মনে
দোয়েল বাজায় শিস।
এটাই আমার দেশ।
নদীর জলে নৌকা চলে
মাঝি ধরে গান,
ঢেউয়ের তালে নেচে নেচে
শাপলা ছড়ায় ঘ্রাণ।
নদীর পাড়ে কাশফুল বন
লাগে দারুণ বেশ।
রাখাল বাজয় বাঁশের বাঁশি
মিষ্টি মধুর সুর,
পল্লী বধূর মন উদাস হয়
বসে অনেক দূর।
সবুজ মাঠে কৃষক খাটে
ক্লান্তি নেই তার লেশ,
গরুর পিঠে ফিঙে নাচে
রূপের নাইকো শেষ।



