
শারমিন নাহার ঝর্ণা
তুমি যদি থাকো আমারই পাশে
আমি দুর্গম পথের যাত্রী হয়ে
দক্ষিণা সমীরণে উড়াবো সমস্ত বিষাদ,
খুঁজে আনবো পাহাড়ের গভীরে
লুকানো সবুজ পাতার সজীবতা।
আমি কবিতা পাড়ায় দস্যি মেয়ে হবো
খুঁজে আনবো শব্দের ভাণ্ডার,
কবিতার প্রতি শব্দে শব্দে সাজাবো
শুধু তোমার আমার প্রণয় আলাপন,
গভীর বিশ্বাসে বাড়িয়ে দেখ না মন।



