কবিতাসাহিত্য

গড়মিল

সারমিন চৌধুরী


বুঝিনি জীবনের সরল পংক্তি
নিয়মের বেড়াজালে আটকে জটিল হবে
ভরসার দ্বার রুদ্ধ করতে মরিয়া হবে পরিজন,
সময়ের পরিক্রমায় বিষাদের ক্ষতে লেখাবো নাম।
হঠাৎ আস্থার বাঁধ ভেঙে গিয়ে অবিশ্বাসের ঝড়ে,
নামমাত্র সম্পর্কের জটিল উপাখ্যান ছিন্ন হয়
রয়ে যায় শুধু আনুপাতিক হিসেবে গড়মিল।
চরিত্রের বিপরীতে বলা ভুল জ্যামিতিক ব্যাখ্যা
রোজরোজই বালিশে লুকানো অগণিত দুঃখ,
মুখ থুবড়ে মাটিতে পড়ার সেই করুণ কাহিনী
কারো মনে উড়বার একান্তই বৃথা অভিপ্রায়,
আজীবন কারাবন্দি হতে যায় নিজের ভেতরেই।
মূল্যহীন হয় সবকিছুই ভুল মানুষের চেতনায়
রঙিন স্বপ্নগুলো পিষ্ট হয় দুঃস্বপ্নের যাঁতাকলে
সেই পশ্চাৎপদ ভুলের মাশুল দিতে দিতেই
আমি পৌঁছে যায় একদিন ধ্বংসের দ্বারপ্রান্তে;
কিন্তু আর না, আমি সফল হই কিংবা বিফল
থাকুক অতীতের ভুলভ্রান্তি আষ্টেপৃষ্টে জড়িয়ে
তবুও আমি জন্মের প্রতিশোধে উঠে দাঁড়াব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension