কবিতাসাহিত্য

নতুন পড়া

ফেরদৌস জামান খোকন

নতুন বছর নতুন পড়া
ভালো লাগে মনে,
সবাই আবার মিলবে তবে
সাথী-গণের সনে।

অনেক দিনের পরে আবার
নতুন বইটি হাতে,
আবু লাবু সাবু মিলে
আনন্দে সব মাতে।

বইয়ের মাঝে আছে জানি
কত রকম লেখা,
পড়ে যাবে ছাত্র-ছাত্রী
হবে তাঁদের শেখা।

জ্ঞানী মানুষ হতে হলে
পড়তে হবে আগে,
মজা নিয়ে পড়ে যারা
ভালো অনেক লাগে।

মাস্টার মশাই বলবে যাহা
রাখবে মনের ভিতর,
ভালো মানুষ সবাই হবে
হবে নাকো ইতর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension