
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের জাতীয় শোক দিবস পালন
রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড ইন্ক জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৫ই আগষ্ট ২০১৮ বিকেল ৫ ঘটিকায় নিউইয়র্কে জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে সংগঠনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও শাহানা রহমান।
শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে অতিথিদের নিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা পর্বে বক্তাগণ জাতির জনকের আদর্শ আনুসরণ ও কর্মের মধ্য দিয়ে বাস্তবায়ন করে- মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠার জন্য সকলকে আহবান জানান। জাতির জনক বৈষম্য ও দূর্নীতির বিরুদ্ধে জাতিকে সজাগ করে বক্তব্য দিয়ে প্রমাণ করেছিলেন “ব্যক্তি থেকে দল বড় ও দল থেকে দেশ বড়”। উনার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন বাস্তবায়নের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অপকর্মকে রুখে দাড়াতে হবে। মুক্তিযোদ্ধারা যেভাবে জাতির জনকের আহ্বানে দেশ মাতৃকার মুক্তির জন্য জীবন উৎসর্গ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল-সেই চেতনায় উদ্ভুদ্ধ হয়ে জাতিকে গঠন করতে হবে। তবে হবে বঙ্গবন্ধুকে সত্যিকার সম্মান প্রদান। শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে।

আলোচনায় আরো অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা এস এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা একেএম আশরাফুল ইসলাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী খান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ও বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন মিয়া।
দোয়া পর্বে জাতির জনক ও তাঁর পরিবার বর্গের, মুজিব বাহিনীর আঞ্চলিক অধিনায়ক শেখ ফজলুল হক মনির ও তার পরিবারসহ ১৫ আগষ্ট ১৯৭৫ সালে নিহত সকল শহীদদের ও মুক্তিযুদ্ধের শহীদ সকল সহযোদ্ধাসহ ৩০ লক্ষ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন। দোয়ায় সামিল হন বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা এএসএম মাসুদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা



