
সুশান্ত কুমার দে
দু’একটা কবিতা লিখে,চোখ দুটো হয় ফিকে
কোন পেপারে দিতে হবে, ছড়াবে চতুর্দিকে?
খুশির চমক সাহিত্য সম্পাদক যদি তা ছাপে
কবির আসনে আসীন হয়ে লম্ফঝম্প ঝাঁপে ।
হয়ত বা, সেই মহাজ্ঞানী -সবার উর্দ্ধেই সেই
বাহ্ !বাহ্ ! কি চমৎকার- সাহিত্য পাতা তেই?
ক্রমে ক্রমে অহংকারের দাবানল উঠে ফুঁসে
কবির সম্পদ ফুরিয়েছে -ছাপানো সব ঘুষে?
হযবরল ছড়া কবিতায় কখনো বিমুখ পাঠক
সাহিত্য পাতায় আর হয়না কবিতার সংযোগ।
আপনারে বড় বলে সেই – ভিক্ষাবৃত্তিই করে?
নকল সকল বুদ্ধি- শুদ্ধি, অকালে গেল ঝরে!



