কবিতাসাহিত্য

মানবী

আনিসুজ্জামান মুহাম্মদ


জানো তো, সাম্রাজ্যবাদ খুব ভোগী
কেবল নিজে ভোগ করবে বলে
যত্রতত্র দখলদারিত্ব চালায়
মানুষ থেকে ধর্ম সকলই পণ্য বানায়
হীরে জহরত আর স্তুতি বাক্যে
দেয় উপঢৌকন, খাটায় জোর
বাধিয়ে দেয় যুদ্ধ,
করতে চায় ক্রীতদাস
সাম্রাজ্যবাদ মানবতা জানে না।

মানবতায় হিংস্রতা থাকে না
মানবতায় ভোগ থাকে না
মানবতায় যত্রতত্র দখলদারিত্ব থাকে না
করতে চায় না ক্রীতদাস
লাগে না উপঢৌকন, খাটায় না জোর
দরকার পড়ে না হীরে জহরত স্তুতিবাক্যর
মানুষকে যিনি ভালোবাসতে জানেন
তিনিই ধারণ করেন মানবতা
মানবতা হলো ভালোবাসা।

তোমাকে দেখে আমার মুগ্ধ হতে শেখা
তোমাকে দেখতে থাকাই দৃষ্টির সার্থকতা
তোমাকে শুনতে পাওয়া শ্রবণের আরাধ্য
তোমাকে পড়তে পারা ইন্দ্রীয়র শীর্ষ আনন্দ
তোমাকে ভাবতে থাকাই উদভ্রান্ত বিলাসিতা
ক্রীতদাস করতে নয়, হতে চেয়ে সকল প্রচেষ্টা
দরকার পড়ে না হীরে জহরত স্তুতিবাক্যর
লোকে বলে এ নাকি ভালোবাসা!
মানবী, এ-ই তবে মানবতা?

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension