
কনক কুমার প্রামানিক
বর্ণ-মালা রক্তে কেনা
একুশ ভাষার প্রাণ,
বাংলা মায়ের মুখের ভাষা
হবে নাকো ম্লান।
বাংলা ভাষায় কথা বলি
শহর নগর গাঁয়,
মাঝিমাল্লায় ভাটির টানে
বাংলায় পাল ওড়ায়।
ডালে ডালে বসে পাখি
আনন্দে গায় গান,
যাঁরা এনে দিলো ভাষা
রাখবো তাদের মান।
বই পুস্তক দলিল পত্র সব
বাংলা লেখা হয়, ,
গর্ব মোদের মাতৃভাষা
নেই কোনো সংশয়।
বাংলা ভাষা মধুর ভাষা
মা ভাই বোনেরা কয়,
রফিক জব্বার তাদের জন্য
বাংলার হয়েছে জয়।



