
ফেরদৌস জামান খোকন
মানুষ জাতি সৃষ্টির সেরা
কিতাব মাঝে পাই,
বিবেকবুদ্ধি দিয়ে ঘেরা
তার তুলনা নাই।
ভবের মাঝে বিবেক দিয়ে
করে ভালো কাজ,
এই মানুষে ভুল করে ফের
নেই তো তাতে লাজ।
মানুষ যদি মেশিন হত
করতো কী আর ভুল,
সঠিক পথে থাকতো সবাই
না খেয়ে সব গুল।
কাজের চাপে মতির দোষে
ভুলে গিয়ে হায়,
মানুষ হতে এমন কাণ্ড
মেনে নেওয়া যায়?
তবুও মানুষ আবার জানি
সঠিক পথে রয়,
ভুলের থেকে শিক্ষা নিয়ে
করে না আর লয়।



