
শাহজালাল সুজন
মেঘ জমেছে গালের ভাঁজে
টোল পড়া ঐ তিলে,
কাজল আঁখি ঢেউয়েরই তট
মোহনায় চোট দিলে।
নাকের নোলক দেখতে লাগে
সাত রাঙা মেঘ আঁকা,
চিবুক ঘামের ঠোঁটের হাসি
উদাসী মন ফাঁকা।
মনটা আমার আনচান করে
প্রেম ডুবুরি হয়ে,
ডুব সাঁতারে হয়তো হারাই
চোখ চাহনি বয়ে।
সাবিত্রী আজ মুখ লুকিয়ে
রূপ ঝলকে ঝরে,
সবুজ পল্লব ঘুম ভেঙে যায়
তোমার প্রেমে পড়ে।
পৃথিবীর সুখ বিলীন করে
তোমার প্রেমে রবো,
মঞ্জুরীর সব ঘ্রাণ ছড়িয়ে
তোমার পায়েল হবো।



