প্রবাস

লস অ্যাঞ্জেলেসে আনন্দ মেলা অনুষ্ঠিত

হলিউড থেকে আতাউল খান (রিপন): যুক্তরাষ্ট্রের ক‍্যালিফোনিয়ার লস অ্যাঞ্জেলেস এ বাংলাদেশীদের সবচেয়ে বড় আয়োজন ‘আনন্দমেলা’। প্রতি বছর এই আয়োজনের মাধ্যমে কয়েক হাজার প্রবাসী বাঙালিদের সমাবেশ ঘটে থাকে ।

প্রতি আয়োজনেই বাংলাদেশ থেকে একঝাঁক তারকাশিল্পী অংশ নেন। দুই দিনব্যাপী প্রবাসী লস এঞ্জেলেস বাসীদের নেচে গেয়ে মাতিয়ে রাখেন তারা।
গত ১৯ ও ২০ শে জুলাই ২০২৫ শনিবার ও রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ‘আনন্দমেলা’। এবারের আয়োজনে বাড়তি চমক ছিল অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক জনাব খালেদ মহিউদ্দীন।এ ছাড়াও উপস্থিত ছিলেন ছিটির ম‍েয়র এবং লস এঞ্জেলসের বিশিষ্টজনেরা ।

এবারের আয়োজনে আরও চমক হিসেবে ছিলেন বাংলাদেশ থেকে আগত একঝাঁক শিল্পী। এর মধ্যে ছিলেন প্রতীক হাসান, প্রিতম হাসান, জায়েদ খান, আবুহেনা রনি, ইচ্ছা, নীল, মৌসুমি মৌ এবং আরও অনেকের সঙ্গে স্থানীয় শিল্পীরা।

লস অ্যাঞ্জেলেসের বাঙালীরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালীদের মিলনমেলায় পরিণত হয়। এবারও তাদের উপস্থিতি নতুনমাত্র পেলো বলেই আমরা মনে করছি।’

আনন্দ মেলার প্রতিষ্ঠাতা সভাপতি খান মোহাম্মদ আলী জানান, অলাভজনক আয়োজন এই ‘আনন্দমেলা’। তিনি জানান, আর্থিক লাভেল জন্য এটা করা হয় না। মূলত বাংলাদেশিদের নিরেট আনন্দ দিতেই এই আয়োজন করা হয়। যাতে হাজার হাজার বাংলাদেশীরা উপস্থিত হয়ে দুইটা দিন নিজের মতো করে উপভোগ করেন। তাদের মধ্যে আত্মিক বন্ধন আরও দৃঢ় হয় ।রকমারি খাবারের স্বাদ, খেলনা, পোশাক এবং জুয়েলারীর সমাহার থাকে এই উৎসবে ।

এবারের আনান্দ মেলা অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন নীল, মৌ এবং মিঠুন চৌধুরি।
এখানে উল্লেখ‍্য বিশিষ্ট সাংবাদিক খালেদ মহিউদ্দিন শনিবার বিকেলে স্থানীয় একটি অডিটোরিয়ামে লস এঞ্জেলসের গন‍্য মান‍্যো ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একটি মতবিনিময় সভায় যোগ দেন।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension