

সাবেরা হোসাইন
গোধূলির আলো সারা গায়ে মেখে,
ফেলে আসা দিনের ঝাপসা ছবিতে,
বার বার ফিরে চাওয়া
প্রিয়!
কেউ তো ছিল না আঁখি মুছাইতে,
যা করেছি সব তোমায় সঁপিতে,
বহু দিন ধরে বহু পথ ঘুরে- তোমার সমীপে আসা,
তোমার জন্য সাজিয়ে রেখেছি—
একবুক ভালোবাসা।
একদিন হয়তো পথের ধারে
অনাম্নী ফুলের সমাহার
তোমার বাণিজ্য তরী সুন্দর উজ্জ্বল
ফুলের বাহার ।
এখানে উপত্যকায় সারাদিন পাখি ওড়ে
তার পেছনেই সবুজ পাহাড় ।



