
রাহেলা আক্তার
সারথিকা গেল কেঁদে
হৈমন্তিকা খাবে রেঁধে।
শৈত্যাধিক্য আসবে সেজে
নির্বাচনের ঘন্টা বেজে।
বাসন্তিকা সাজবে বধু
আমজনতা খাবে মধু।
ফর্মুলা সব শূন্য হবে
দাবাগ্নিটা তেমন রবে।
গ্রীষ্মনিবাস খুঁজবে তানে
করাল গ্রাসে ভাসবে বানে।
সারথিকার স্বার্থ ত্যাগে
গণতন্ত্রের শান্তি বাগে।



