কবিতাসাহিত্য

তোমার নতুন ছোঁয়ায়

এম এ জিন্নাহ

নবান্নের দেশে তোমাকে ভালোবেসে আমি
একদিন ভুলে যাবো সমস্ত বেদনার অত্যাচার ,
সন্ধ্যাময় নিশীথের দ্বার খুলে সহসা—
চোখে চোখ রেখে কাটাবো অনন্ত প্রহর।

শীতার্ত শিশিরের সকালে পৃথিবীর এই রেখায়
তোমার সাথে হেঁটে যাবো সবুজের ঘাস ডিঙিয়ে ,
বেদনার্ত সমুদ্র তীরে বসে রবো গোধূলী বিকেল—
সেথায় সোনালী সূর্যের আলো মেখে দিব তোমার চুলে।

কাঁঠাল বনের ছায়ায় ভরা পুরনো সড়কে
তোমার সাথে হাঁটবো শতাব্দীর যাবতীয় গল্প নিয়ে ,
জমে থাকা প্রাচীন দুঃখের দাগ কাটাতে—
রূপালী জ্যোৎস্নায় উজ্জীবিত হবো নতুন ছোঁয়ায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension