
দিলরুবা খানম সাথী
সত্য যে বড় কঠিন
হৃদয় করে চূর্ণ।
দ্বিধায় রাত্রি যাপন
প্রভাতে সূর্যের আগমন।
সত্যের তরে সত্যের
বিনাশ মিথ্যার আগমন।
সত্য সূর্য একদিন
মিথ্যার চির পরাজয়।
একদিন সত্য সূর্য উদিত হবে
কাঁধে রাখবো মাথা।
হৃদয় দিয়ে সুজলা-সুফলা
বইবে মাতাল হাওয়া।



