আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা

আলোচনায় বসতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে উচ্চ পর্যায়ের এই আলোচনা শুরু হতে যাচ্ছে। রবিবার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে গুরুত্বপূর্ণ এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনিও ইতোমধ্যেই সুইজারল্যান্ডে পৌঁছেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এর আগে ভ্যান্সের মুখপাত্র লুক শ্রোডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট ২০ জুন ওয়াশিংটন থেকে সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরু করেন।

এর আগে জেডি ভ্যান্স জানান, মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতোমধ্যে সেখানে অবস্থান করছেন এবং আলোচনার কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন। তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন ও তেহরান বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখতে সক্ষম হবে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, আলোচনার আগে শনিবারই ইরানের আলোচক দল জুরিখে পৌঁছেছে। এছাড়া আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারও অংশ নেবে এই আলোচনায়। দেশটি আরও জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্জিত সমঝোতা বাস্তবায়নে ইসলামাবাদ তার সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।

আলোচনায় অংশ নেওয়া এক কূটনীতিক মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, সুইজারল্যান্ডের শান্তি আলোচনার প্রথম দিনের এজেন্ডায় ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে একটি জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল বৈঠকে বসার পর এটিই প্রথম আলোচ্য বিষয় হতে পারে। তবে এই আলোচনায় অংশ নিচ্ছে না ইসরায়েল, হিজবুল্লাহ এবং লেবানন সরকার। সূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension