বিনোদন

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে

বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তে পর্দায় সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা আর অপ্রয়োজনীয়ভাবে ঘনিষ্ঠ বা নগ্ন দৃশ্যে অভিনয়ের চাপ দুটিকে এক করে দেখার বিরোধিতা করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে চার-পাঁচটি সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে তার সম্পর্কে একটি ধারণা তৈরি হয়েছিল। তারা মনে করতেন, যেহেতু তিনি আগে এমন দৃশ্যে অভিনয় করেছেন, তাই পরবর্তী কাজেও সহজেই এ ধরনের দৃশ্যে রাজি হয়ে যাবেন।

অভিনেত্রীর ভাষ্য, কোনো দৃশ্যে চুম্বন রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললে তাকে অনেক সময় বলা হতো, ‘একটু করে নাও’, এমনকি ১৫ সেকেন্ডের জন্য ইম্প্রোভাইজ করার কথাও বলা হতো। বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলত বলে জানান রাধিকা।

এমনকি একটি অ্যাকশন দৃশ্যের শুটিং নিয়েও অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। রাধিকা বলেন, তাকে শার্টের বোতাম না লাগিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি জানান, অ্যাকশন দৃশ্যে শার্ট নড়াচড়া করলে সেটি সরে যেতে পারে এ কথা বলার পর তাকে শুধু ব্রা ও অন্তর্বাস পরে দৃশ্যটি করার প্রস্তাব দেওয়া হয়। এতে বিস্মিত হয়ে তিনি প্রশ্ন করেন, তাকে দিয়ে আসলে কী করানো হচ্ছে।

২০১৬ সালে মুক্তি পাওয়া রাধিকার ‘পার্চড’ সিনেমার একটি নগ্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়েও কথা বলেছেন তিনি। অভিনেত্রীর মতে, সিনেমাটি শুধু ওই একটি দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। অথচ ওই দৃশ্য নিয়েই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনা হওয়ায় তিনি বিস্মিত হয়েছিলেন।

রাধিকা আরও জানান, তিনি জানতেন ‘পার্চড’-এ তার চরিত্রের প্রয়োজনে ওই দৃশ্যে অভিনয় করতে হবে। তবে কোনো সিনেমায় চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা এবং অপ্রয়োজনীয়ভাবে এমন দৃশ্য যোগ করার মধ্যে পার্থক্য রয়েছে তার বক্তব্যে সেটিই উঠে এসেছে। বর্তমানে রাধিকা আপ্তেকে ‘লাস্ট স্টোরিজ ৩’ অ্যান্থলজি সিনেমায় দেখা যাচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension