প্রবাস

‘দ‍্য প্রবাসী’ পত্রিকার আয়োজনে একটি আনন্দসন্ধ‍্যা ও প্রীতিভোজ

হুমায়ূন কবীর ঢালী

গত দুদিন ধরেই প্রকৃতি সেজেছিল এক বিষণ্ণ অথচ স্নিগ্ধ রূপ নিয়ে। আকাশজুড়ে ছিল মেঘের আনাগোনা, ঝিরিঝিরি বৃষ্টি আর হিমেল ঠান্ডা বাতাস। প্রবাসের যান্ত্রিক জীবনের মাঝে এমন ভেজা আবহাওয়া যেন এক অদ্ভুত নস্টালজিয়া তৈরি করে। ঠিক এই সময়েই কানাডা থেকে নিউইয়র্কে এসে পৌঁছালেন কানাডা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র ‘দ‍্য প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান এবং বিশিষ্ট সম্পাদক ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল।
দুলাল ভাই আমার দীর্ঘদিনের বড় ভাই এবং প্রাণের বন্ধু। দুলাল ভাইয়ের সাথে আমার পরিচয়ের পরিধি তিন দশকেরও বেশি সময়ের। তবে ‘দ‍্য প্রবাসী’র প্রধান সম্পাদক, সফল ব্যবসায়ী ও নিবেদিতপ্রাণ সমাজকর্মী মনিরুজ জামান ভাইয়ের সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্রপাত ঘটে সম্প্রতি—নভেম্বরের ১১ তারিখে, এক বুধবারের সন্ধ্যায়। দুলাল ভাই অবশ্য দুদিন আগেই জানিয়েছিলেন তাঁদের এই নিউইয়র্ক সফরের কথা। জামান ভাই মূলত তাঁর ব্যবসায়িক কাজে এসেছেন এবং তাঁর এই দীর্ঘ যাত্রার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন কবি ও সম্পাদক দুলাল ভাই।
সেদিন সন্ধ্যার স্নিগ্ধ আমেজে আমরা চারজন মিলে চুটিয়ে আড্ডা দিলাম জ্যাকসন হাইটসের পরিচিত সেই ‘আড্ডা রেস্টুরেন্টে’। অনেকেই হয়তো মনে মনে ভাববেন, চারজন মানুষ একসঙ্গে বসে আড্ডা জমানোর হিসাবটা কীভাবে মিলল! আসলে, জামান ভাই নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসকারী তাঁর পুরোনো বন্ধু লেনিনকেও সাথে করে নিয়ে এসেছিলেন। সেদিন সেই অন্তরঙ্গ আড্ডার মাঝেই তাঁরা একটি সুন্দর প্রস্তাব রাখলেন। তাঁরা জানালেন, নিউইয়র্কে যাঁরা নিয়মিত লেখালেখি ও সাংবাদিকতা চর্চার সাথে যুক্ত আছেন, এমন ১০-১২ জন প্রথিতযশা লেখক ও সাংবাদিককে নিয়ে একটি ঘরোয়া প্রীতি সভার আয়োজন করতে চান। আর এই আয়োজনের পুরো দায়িত্বটা তাঁরা আমার কাঁধেই অর্পণ করলেন।
তাঁদের অনুরোধ

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension