
৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট তিন দিবসে
রূপসী বাংলা ডেস্ক:দেশের ফুল উৎপাদনের প্রধান জনপদ যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুল চাষীরা বর্তমানে মহাব্যস্ত সময় পার করছেন। চাষিরা ক্ষেত থেকে সময় মতো পর্যাপ্ত ফুল পেতে গাছ পরিচর্যায় ব্যস্ত, বসন্তের আবহাওয়া ফুল চাষের অনুকূল থাকলে এ তিন দিবসে দেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে বলে নিশ্চিত করেছে। ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবসে প্রিয়জনের মন রাঙাতে চান তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষেরা। প্রিয়জনের প্রতি ভালবাসা প্রকাশের জন্য ফুলই শ্রেষ্ঠ। মানুষের মনের খোরাক মেটাতে গদখালীর ফুল চাষিরা এখন দিনরাত পরিশ্রম করছেন। বসন্ত উৎসব, বিশ্বভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল বাজারে দেওয়া নিশ্চিত করতে তাদের এই হাড়ভাঙ্গা পরিশ্রম। বিস্তৃীর্ণ মাঠজুড়ে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা, গ্যালেরিয়া ও গ্লাডিওলাসসহ নানা রঙের ফুল দোল খাচ্ছে। চোখ ধাঁধানো এই সৌন্দর্য কেবল মানুষের হৃদয়ে অনাবিল প্রশান্তিই আনে না, ফুল চাষ সমৃদ্ধিও এনেছে অনেকের জীবনে। ইতিমধ্যে বসন্ত উৎসব আর ভালবাসা দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে ফুলের চালান যাওয়া শুরু হয়েছে। ফুল চাষকে লাভজনক করে তুলতে কৃষি বিভাগের পক্ষ থেকে নানা সহায়তা দেয়া হচ্ছে



