
৩৪তম ইউনাইটেড আমেরিকান মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: মুসলিম ফাউন্ডেশন অব আমেরিকাইনক এর উদ্যোগে ৩৪তম বাষির্ক ইউনাইটেড আমেরিকান মুসলুম ডে প্যারেড গত ২৩ সেপ্টেম্বর ম্যানহাটনের ৩৮স্ট্রিট ও ম্যাডিসন এভিনিউতে প্রায় ২০ হাজার আমেরিকান মুসলিমসহ বিভিন্ন দেশ, জাতি বর্ণ ও আমেরিকান পুলিশ অফিসারদের উপস্থতিতে এই গণ প্যারেড র্যালী অনুষ্ঠিত হয়।
এবারের অনুষ্ঠিত বার্ষিক প্যারেড র্যালীর প্রতিপাদ্য বিষয় ছিল “পিস ফোর অল অর্থাৎ সকলের জন্য শান্তি।”
৩৪ তম এই প্যারাডটি নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ৩৮স্ট্রিট ও মেডিসন এভিনিউ রোড থেকে জুহরের নামাজের পর যাত্রা শুরু হয়। জুহরের নামাজের ইমামতি করেন ইউনাইটেড উলামা কাউন্সিল এর প্রেসিডেন্ট মুফতী হাফিজ লুৎফুর রাহমান কাসেমী।
এই প্যারেড র্যালিতে গ্র্যান্ড মার্শাল হিসেবে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক-এর প্রবীন আলেম ইমাম আব্দুল আজিম খান ।
প্যারেডে ইউনাউটেড উলামা কাউনসিল অফ ইউ এস এ ইনক, আসসাফা ইসনামিক সেনটার, বায়তুশ শরফ ইসলামিক সেনটার, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, আর রাজি ইসলামিক স্কুল, দারুল উলুম নিউইয়র্ক, ইসলামিক সেন্টার অব ইউএসএ এবং নিউইয়র্ক-এর বিভিন্ন ইসলামি ক স্কুল, মসজিদ, মাদরাসা, সাংবাদিক, কাউন্সিলম্যান ও সূধীজন অংশ নেন। প্যারেড শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।’
অনুষ্ঠিতব্য প্যারেড র্যালীতে বক্তব্য রাখেন ইউনাইটেড উলামা কাউন্সিলের প্রেসিডেন্ট মুফতী হাফিজ লুৎফুর রহমান কাসেমি৷

মুফতী লুৎফুর রহমান কাসেমি প্যারেড র্যালিতে অংশ নেয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উনাইডেট মুসলিম ডে প্যারেড র্যালীতে অংশ নিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এটা খুব ভালো লাগার মতো একটি বিষয় যে, আমেরিকার মতো একটি দেশে আমরা সব মুসলিম কমিউনিটি মিলে এমন একটি আয়োজন করতে পেরেছি ।
তিনি আর ও বলেন যে নিউইয়র্ক সিটিতে এক মিলিয়ন মুসলিম বসবাস করে এবং ৩শত মসজিদ রয়েছে অথচ আমরা আমাদের ভোট রেজিষটার করিনা এবং মেইন ষটরীম সিসটেমে অংশ গরহন করিনা যার কারনে আমরা আমাদের অধিকার থেকে বনচিত ।
আজকের এই বিশাল সমাবেশ থেকে মেয়র এবং গভরনর এর কাছে আমাদের দাবী হচছে যে সকল পাবলিক ও পরাইভেট সকুলে মুসলিম শিক্ষারথীদের হালাল ফুড সরবরাহ করার আইন পাশ করে তা কারয্যকর করতে হবে এবং সকল সকুলে মুসলিম শিক্ষারথীদের নামাজের ব্যবসহা রাখতে হবে ।

আজকেই এই ডে প্যারেড র্যালিতে এই বিশাল উপস্থিতি মুিসলিম মিল্লাতের জন্য এক ইতিহাস হিসেবে গণ্য করা হতে পারে।
এছাড়াও অনুষ্ঠিত প্যারেড র্যালীতে বাংলাদেশী কমিউনিটির বক্তারা বলেন, আমেরিকায় অবস্থানরত সকল মুসলিমসহ বিশ্ব মুসলিমের শান্তি ও সুখ কামনা করে বক্তারা বলেন, ইসলাম সাম্য, শান্তি, সৌহাদ্য ও সম্প্রীতির ধর্ম। ইসলামের জাতপাতের ভিন্নতার কোনো স্থোন নেই। সবাই মুসলিম। আর এক মুসলিম অন্য মুসলিমের ভাই। ন্যায়, ইনসাফ ও শান্তির ধর্মইসলাম আজ বিশ্বময় ছড়িয়ে পড়ছে।
প্যারেড র্যালীতে অংশগ্রহণকারীরা র্যালীতে উপস্থিত হতে পেরে সন্তোষ প্রকাশ করেন।



