
রায়ে বিস্মিত বিএনপি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রায়ে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এই রায়ে আমরা ‘বিস্মিত’। বিএনপি রায় প্রত্যাখ্যান করছে।’
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে হাইকোর্ট ১০ বছর করায় ‘বিস্ময়’ প্রকাশ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন মির্জা ফখরুল এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, কোনও প্রকার সাক্ষ্যপ্রমাণ ছাড়াই এই সাজা দেওয়া হল। একদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধির রায় অন্যদিকে সংলাপের আহ্বান।আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ রয়েছে। এই সংলাপে আওয়ামী লীগ কতটুকু আন্তরিক, সংলাপ কতটুকু ফলপ্রসূ হবে তা জনগণ বুঝতে পারছে।
এই রায়ের মাধ্যমে খালেদা জিয়া নির্বাচনে অনেকটা অযোগ্য হয়ে গেলেন। এই মুহূর্তে আপনাদের বাকি শর্তগুলো সরকার মেনে নিলে নির্বাচনে যাবেন কিনা? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা নির্ভর করবে দলের আলোচনার পর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ প্রমুখ।



