বাংলাদেশ

পাটুরিয়া ঘাটে গাড়ি পারাপারের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে( বি আই ডব্লিউ টিসি) কতৃপক্ষ

মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটের পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যানবাহনের চাপ বাড়ছে পাল্লা দিয়ে। কিন্তু যানবাহনের চাপ বাড়ার সাথে সাথে  চাহিদার  তুলনায় ঘাটের নৌ রুটে পর্যাপ্ত পরিমাণ ফেরি নৌ বহরে যুক্ত না থাকাতে বেশীর ভাগ সময়ই  বি আই ডব্লিউ টিসি কতৃপক্ষকে ঘাটে গাড়ি পারাপারের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
আর তাছাড়া ঘাটে পল্টুন সংকট সহ নদীতে নাব্যতা সংকটের কারনে ও ফেরি চলাচলে আছে কিছুটা ধীরগতি আছে।
২০১৬ ইং সালের বর্ষা মৌসুমে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের দৌলতদিয়া ঘাট এলাকায় নদী ভাঙ্গনের কবলে পড়ে প্রায় সব গুলো ঘাট নদী গর্ভে বিলিন হয়ে যায়। পরবর্তীতে ঘাট গুলো কোন মতে মেরামত করে ফেরি চলাচল উপযোগী করে গড়ে  তোলা হয়। তারপর পর থেকেই ঘাটের উভয় পারেই বছরের বেশীর ভাগ সময় গুলোজুড়ে তীব্র আকাড়ের যানজট লেগেই থাকে। এই রুটে পাল্লা দিয়ে যেমন দিন দিন গাড়ীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনি ভাবে বয়সের ভারে ভারাক্রান্ত ফেরি গুলো নদীতে পথে গাড়ি পাড় করতে  গিয়ে তাদের সক্ষমতা হারাচ্ছে।
গেলো সপ্তাহের মাঝামাঝি থেকে শুরু হওয়া যানজট যার ব্যতিক্রম ঘটেনি  ১৯ ফেব্রুয়ারি সোমবার। সকাল থেকে তীব্রযানযটের কবলে পড়ে পাটুরিয়া ঘাট এলাকার ঢাকা পাটুরিয়া রোডের এই মহাসড়কটি। ঘাট এলাকা থেকে নবগ্রাম  বাসষ্ট্যান্ড এলাকা পর্যন্ত ৩ কিঃমির অধিক এলাকাজুড়ে যানযটের সৃষ্টি হয়।
সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা যায় পাড়ের অপেক্ষায় আছে বাস, ট্রাক ও প্রাইভেটকার সহ আটশতাধিকের মত গাড়ি।
তবে স্থানীয় ও বি আই ডব্লিউ টিসি সুত্রে জানাযায় বিশ্ব জাকের মঞ্জিলের উরস চলাতে এই রুটে গাড়ি পারাপারের পরিমাণ কয়েকগুণ বেড়েছে গেছে  কয়েকদিন ধরে। যার কারনে যানজট এমন দীর্ঘস্থায়ী রুপ নিয়েছে।
এই যানজটের ফলে পারের অপেক্ষায় থাকা গাড়ীর যাত্রীরা পড়েছে  বিপাকে আর  তাদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ ।
এই নৌ রুটে রোরো, কেটাইপ,ইউটিলিটি মিলে ১৬ ফেরি চলাচল করে । যার মধ্যে আজ ১৫ টি ফেরি চলাচল করছে আর ১ টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারনে পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানা মধুমতিতে অবস্থান করছে।
যানযটের বিষয়ে পাটুরিয়া ঘাটের দ্বায়িত্বে থাকা আরিচা (বি আই ডব্লিউ টিসির)  উপ-মহাব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান জানান, বিশ্ব জাকের মঞ্জিলের উরস শুরু হওয়াতে এই রুটে  নিয়মিত  গাড়ির তুলনায়  অতিরিক্ত  আরো কয়েকগুণ গাড়ি পাড়ের চাপ বেড়ে যাওয়াতে যানবাহন পারাপারের ক্ষেত্রে কিছুটা হিমশিম খেতে হচ্ছে তাদের। আর এই গাড়ির চাপ বেড়ে যাওয়ার ফলেই  যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension