
বিনোদন
প্রেমিক টাইগার শ্রফের নায়িকাদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন দিশা পাটানি?
রূপসী বাংলা ডেস্ক:দিশা পাটানির সঙ্গে টাইগার শ্রফের প্রেমের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, তাঁরা দুজনেই স্বীকার করেন সম্পর্কের কথা। কিন্তু এখন খবর হল, প্রেমিকের একাধিক সহ অভিনেত্রীকে নিয়ে দিশা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জানা গিয়েছে, দিশা নাকি টাইগারের ওপর ফতোয়া জারি করেছেন, কোনও অভিনেত্রীর সঙ্গে শ্যুটিংয়ের বাইরে কথাবার্তা বলা যাবে না। এমনকী অন্য নায়িকাদের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে জ্যাকি শ্রফ পুত্র লাইক দিলেও চটে আগুন হয়ে যাচ্ছেন তিনি। ফলে টাইগারের সময়টা খুব একটা ভাল যাচ্ছে না।ABP



