
চিনের চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ বিদেশি অভিনেতা অজয় দেবগণ
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: গোলমাল সিরিজে কমেডি চরিত্রে থাকলেও তাঁকেই আবার গঙ্গাজল কিংবা অপহরণ ছবিতে যেন অন্য রকম নেতিবাচক ভূমিকায়৷ দেখা গিয়েছে৷ সেই অজয় দেবগণই এবার চিনে চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ বিদেশি অভিনেতার খেতাব পেয়েছেন৷
২৭তম চিন গোল্ডেন রোস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স ফিল্ম ফেস্টিভ্যালে Raid ছবিতে অভিনয়ের জন্য অজয় দেবগণ শ্রেষ্ঠ বিদেশি অভিনেতার পুরস্কার জিতেছেন৷ চারদিনের এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে ফোসানে এবং ওই উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হয় শনিবারে যখন পুরস্কার বিতরণি হয়৷ সেখানে পুরস্কার প্রাপকদের নির্বাচন করে দর্শকরা৷
এদিকে অজয় দেবগণের এই সাফল্য প্রসঙ্গে ওই Raid ছবির প্রয়োজক তথা টি সিরিজের চেয়ারম্যান ভূষণকুমার বলেন, ‘‘আমরা সব সময়ই বিশ্বাস করি বিষয়ভিত্তিক ছবিতে৷ Raid একটা বিশেষ ছবি আমাদের কাছে৷ এই ছবিটা প্রথম দিন থেকেই বিশ্বাস করেছিলাম৷ এইউ ছবির জন্য অজয় দেবগণ শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হওয়ায় তা এই ছবির কাছে নতুন পালক হয়ে উঠেছে৷’’



