বিনোদন

‘ভারত’র টিজার নিয়ে রেকর্ড ভাঙলেন ভাইজান

রূপসী বাংলা বিনোদন ডেস্ক:প্রতীক্ষার অবসান৷ অবশেষে মুক্তি পেল সলমন খানের ‘ভারত’ ছবির টিজার৷ এই দিনের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল সলমন-ভক্তরা৷ বিশ্বের কোনা কোনা থেকে সলমনের কাছে সকলের একটাই প্রশ্ন ছিল৷

‘ভারত’র টিজার কবে মুক্তি পাবে? তাদের অপেক্ষার শেষ হলেও উৎসাহ বেড়ে গিয়েছে তিন গুণ৷ টিজার মুক্তি পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ভিউজ ছাড়িয়েছে ৩০ মিলিয়নের বেশি৷ দেড় মিনিটের টিজারে অসংখ্য চমক৷

সলমনের বিভিন্ন লুকের ঝলকের পাশাপাশি প্রশ্ন উঠছে তাঁর চরিত্র নিয়ে৷ ঠিক কেমন চরিত্রে অভিনয় করছেন তিনি৷ আপাতত রহস্য থাকাই ভালো৷ এ বছর ইদে মুক্তি পেতে চলেছে ছবিটি৷

সম্পর্কে নতুন অ্যাখান নিয়ে স্বাধীনতা দিবসে সামনে এসেছিল ‘ভারত’-এর মোশন পোস্টার। যেখানে তার ফ্রেমে ফুটে উঠেছিল ভারতের মানচিত্র। সেই সঙ্গে ভারতের সঙ্গে কিছু মানুষের সম্পর্কের কথা।

স্টান্ট ও ট্রাপিজের খেলা নিয়ে তৈরি ‘ভারত’। ২০১৪ সালে কোরিয়ার ব্লকবাস্টার মুভি ‘ওড টু মাই ফাদার’ ছবির রিমেক। হিন্দি রিমেকের পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, রাজ কাপুরের ছবি ‘মেরা নাম জোকার’ থেকেও খানিকটা অনুপ্রাণিত ‘ভারত’।

ভারতীয়-রাশিয়ান সার্কাসের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ছবিটি। স্ট্রাপিজ ও রোপ স্টান্টের মিক্স স্টান্ট দেখা যাবে ছবিতে। তাইতো প্রথম লুকের ছবিতে সলমনকে স্ট্যান্টম্যান হিসেবে দেখানো হয়েছিল৷ এ ছবিতে সলমনের প্রায় ৬০ বছরের সময়কালকে তুলে ধরা হয়েছে। সলমনের মোট পাঁচটি লুক এই ছবিতে দেখা যাবে।

সলমন, ক্যাটরিনার পাশাপাশি অভিনয় রয়েছেন দিশা পাটানি, সুনীল গ্রোভার, অতুল অগ্নিহোত্রী। কয়েক মাস আগে ট্যুইটার হ্যান্ডেলে ‘ভারত’ প্রথম লুক প্রকাশ করেছিলেন আলি আব্বাস জাফর। ছবিতে আগুনের রিংয়ের মাঝে বাইক নিয়ে দেখা যাচ্ছে ভাইজানকে। নীচে ক্যাপশনে লেখা “Ring of fire & Bharat”।

গত বছর আরও একটি ছবি মুক্তি পেয়েছিল৷ যেখানে ভারতের সীমান্তে পেছন ঘুরে দাঁড়িয়ে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ৷ তবে একেবারে অন্য অবতারে৷ ফরমাল স্যুট পরে সলমন অন্যদিকে শাড়ি এবং শাল গায়ে দিয়ে ক্যাটরিনা৷

‘ভারত’ ছবিতে যে এমন লুকেই দেখা যাবে তাঁদের সেই ছবি আগেই প্রকাশ্যে এসেছিল৷ এই স্টিলটি ‘ভারত’ ছবির পরিচালক আলি আব্বাস জফর সহ সলমন খানও শেয়ার করেছিলেন৷ তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension