নির্বাচিত কলাম
বিজু বিহু অথবা বৈসাবী
আইয়ুব হোসেন
বাংলাদেশের সমতল ও পাহাড়ী অঞ্চলে নানা জাত, গোষ্ঠী ও বর্ণের মানুষের বসবাস। ভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান তারা পালন করে। সেই অর্থে সংস্কৃতি বৈচিত্রের অপার ও মোহনীয় সম্পদ ভান্ডার রয়েছে পাহাড়ী জুম্ম জাতির মধ্যে। এ দেশের নাগরিক, এ জাতিরই অংশবিশেষ জুম্ম জাতির সকল সম্পদরাজী আমাদেরই সম্পদ। বিপুল সাংস্কৃতিক বৈচিত্রময় সম্পদও আমাদেরই সম্পদ।

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম ২১.২৫ – ২৩.৪৫ উত্তর দ্রাঘিমাংশে অবস্থিত। বস্তুত দক্ষিণ-পূর্বাঞ্চলের অসংখ্য পাহাড়-পর্বত অধ্যুষিত অঞ্চলই পার্বত্য চট্টগ্রাম বলে পরিচিত। অঞ্চলটির সর্বমোট আয়তন ২৩ হাজার ১ শত ৮৪ বর্গকিলোমিটার এবং দেশের মোট আয়তনের এক-দশমাংশ জুড়ে বিস্তৃত। আশির দশকের প্রথমার্ধে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামকে তিনটি স্বতন্ত্র জেলায় ভাগ করা হয়। এর উত্তর-পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য ও মিজোরাম, দক্ষিণে মায়ানমার, পূর্বে লুসাই পাহাড় এবং পশ্চিমে চট্টগ্রাম জেলা। অগণিত উঁচু-নিচু পাহাড়, উপত্যকা ও খাঁড়ির মধ্যে ১৩৬০ মিটার উচ্চতাসম্পন্ন পর্বত শৃঙ্গটি সর্বোচ্চ। বান্দরবানে অবস্থিত দুই শৃঙ্গের নাম তাজিং ডাং। শতকরা ৯০ ভাগ এলাকাই পাহাড় বেষ্টিত এবং ঘন সবুজ অরণ্যানীতে আচ্ছাদিত প্রাকৃতিক অঞ্চল।
চির সবুজ, সম-পত্রঝরা, বাঁশ ঝাড় ও ঘাস বন- এই ৪ ভাগে বিভক্ত পার্বত্য এলাকার ৮৬.৩ ভাগই বনাঞ্চল। মোটমাট ১৪টি ক্ষুদ্র জনগোষ্ঠী তথা অদিবাসীর বসবাস এ অঞ্চলে এবং এরা প্রায় একশতটি গোত্রে বিভক্ত। এগুলো যথাক্রমে-চাকমা, মারমা, ত্রিপুরা, তঙ্কঙ্গা, বম, খেয়াং, লুসাই, ডাক, লুমি, মুরং, পাঙন, রাখাইন, চাক ও গুর্খা। সম্প্রদায়গুলো বৌদ্ধ, হিন্দু ও খ্রিস্টান ধর্মের অনুসারী। প্রকৃতির শীতল কোলে আশ্রিত বলে ধর্মের চেয়ে প্রকৃতি-কেন্দ্রিক আচার-অনুষ্ঠান সংখ্যাধিক। সম্পূর্ণ ভিন্ন ভিন্ন সমাজ ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যমন্ডিত প্রতিটি সম্প্রদায়। ভাষা, পোশাক-আশাক, বাড়ি-ঘর, সামাজিক বিধি-বিধান, ধর্ম, সংস্কৃতি পরস্পর থেকে সম্পূর্ণতই ভিন্ন। এমনটি পৃথিবীতে সত্যিই বিরল। জনসংখ্যা প্রায় ১০ লাখ।
দুটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম হ্রদ রয়েছে, নাম যথাক্রমে বাইনখিয়ং ও বগাকাইল এবং কাপ্তাই লেক। আর নদী রয়েছে ৪টি। এগুলো হলো কর্ণফুলি, সাঙ্গু, মাতামুহুরী ও ফেনী। জলপথের মোট দৈর্ঘ্য প্রায় ১৩শ’ কিলোমিটার।
পাহাড়ী ভূমি চাষাবাদের জন্য খুব উপযুক্ত নয়। তবে পাহাড়ের মধ্যবর্তী উপত্যকার সমতল ভূমিতে তুলা, ধান, চা ও তৈল বীজের চাষ হয়। পাহাড়ী জনগোষ্ঠী ঐতিহ্যবাহী তাঁতের কাপড় এবং বাঁশ ও বেঁতের নানা ধরনের উপকরণ তৈরি করে জীবিকা নির্বাহ করে। প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক সুনিবিড় এবং অচ্ছেদ্য। দৈনন্দিন জীবনের প্রতিটি পর্যায় যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, যন্ত্রপাতি ইত্যাদি যাবতীয় প্রয়োজন মেটাতে উদ্ভিদ তথা প্রকৃতির ওপর নির্ভরশীল।

পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাকে জুম্ম জাতিও বলা, জুম্ম পদ্ধতিতে এরা চাষাবাদ করেন বলে। পাহাড়ে-বনে-জঙ্গলে বাস করে বলে এরা বুনোও নয় জংলীও নয়। এরা আদিবাসী, অনেকেই আদিম অধিবাসী। খ্যাতনামা লেখক অন্নদা শঙ্কর রায় যেমন বলেছেন, ‘আদিবাসীরাই এদেশের আদিম অধিবাসী। যখন আর্যভাষীরা ছিল না তখন আদিবাসীরা ছিল। … বনে বাস করলেই কেউ বনমানুষ হয় না। তাদের বুনো বলা বা মনে করা অন্যায়। মুনি-ঋষিরাও বনে বাস করতেন।’
পাহাড়ী জুম্ম জাতির প্রধান সাংস্কৃতিক উৎসব বৈসাবী বা বিজু। ১৩ হাজার ১শ’ ৮১ বর্গমাইল এলাকা জুড়ে অবস্থিত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সহজ-সরল মানুষ বাঙলা নববর্ষকে স্বাগত জানাতে বৈসাবী উৎসব উদযাপন করে। পাহাড়ী অঞ্চলের ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বিপুল উৎসাহ-উদ্দীপনায় নানামুখী আয়োজনের মধ্য দিয়ে সবচেয়ে বড় এই ঐতিহ্যবাহী উৎসবটি পালন করে। পাহাড়ের সবুজ অরণ্যানী এ সময়টায় মুখরিত হয়ে ওঠে। কর্ণফুলী, শঙ্খ, মাতামুহুরি ও ফেনী নদীর কোল ঘেঁষে পাহাড়ী মানুষের প্রাণের বন্যা বয়ে যায়। প্রভাত বেলায় স্নান অতপর ফুল সংগ্রহ, তারপর বিহারে (বৌদ্ধ বিহার, উপাসনালয়) সমবেত হয়ে জগতের সকল প্রাণীর জন্য কল্যাণ কামনা ইত্যাদি আনুষ্ঠানিকতার পর ভোজ পর্ব। দিনের শেষে সাঁঝ বেলাতে নৃত্য-গীত ও পানাহার। এই হলো বৈসাবী উৎসবের একনজরে দিনমান কার্যক্রম।

ঐতিহ্যবাহী থামি পোশাক-আশাক গায়ে চাপিয়ে গরাইয়া বা বোতল নৃত্যের ছন্দ ও তাল সৃষ্টি করে মোহনীয় পরিবেশ। স্থানীয়ভাবে প্রস্তুতকৃত পানীয় চক পান করে উপস্থিত সকলে হয়ত একে একে যোগ দেয় নৃত্যে-গীতের গতিময়তার ছন্দে। পাহাড়ী ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মধ্যে বৈসাবী উৎসবের প্রভাব ও প্রতিক্রিয়া ব্যাপক। দীর্ঘদিন ধরে এর জন্য প্রতিক্ষা ও প্রস্তুতি চলে। মূল অনুষ্ঠান একদিন তথা ১ বৈশাখে হলেও এর আগে দুদিন ও পরে দুদিন ওই পাঁচ দিন নানা আচারে মুখরিত হয় পাহাড়বাসী মানুষ। মোটামুটি পুরো সপ্তাহ জুড়েই আনুষ্ঠানিকতার ঘনঘটায় উদ্বেলিত হয় তারা। অন্তত এ সময়টা দৈন্য, অভাব, ক্লেশ ভুলে গিয়ে ধনী-নির্ধন নির্বিশেষে সকলে বেহিসেবী হয়ে ওঠে।
পাহাড়ী জুম্ম জাতিগুলোর প্রাণের উৎসব বৈসাবী মূলত প্রকৃতি-নির্ভর। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদরাজীকে অবলম্বন করেই এই উৎসব আয়োজিত এবং পরিচালিত। প্রকৃতির সঙ্গে মৌলিকতার এবং অকৃত্রিমতার সম্বন্ধ আছে। বলাবাহুল্য, অকৃত্রিম উপকরণের মধ্যে শরীর, স্বাস্থ্য ও বিজ্ঞানের যোগসূত্র আছে। এই বিচারে বৈসাবী উৎসবের যাবতীয় আয়োজনে নির্মল উপাদান সংযুক্ত। ধরা যাক, সকালে জলে অবগাহনের মধ্য দিয়ে দেহকে শুচিস্নিগ্ধ করা হয়।
পাহাড়ের শরীর বেয়ে ফুটে থাকা নানা জাতের ফুল সংগ্রহ করলে স্বভাবত মন পবিত্র ও প্রফুল্ল হয়ে ওঠে। অতপর বিহারের মিলনমেলায় কুশল বিনিময় এবং সমগ্র সম্প্রদায়ের কল্যাণ কামনা নিজেদের ভেতরে সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। ওইদিন প্রস্তুতকৃত ভোজন দ্রব্যের মধ্যে যেন সমগ্র পাহাড়-প্রকৃতি নিবেদিত হয়। এই উৎসবের মূল যে আকর্ষণ বা আইটেম তা হলো যাবতীয় শাক-সবজীর তরকারি। এই রান্নায় এক নীরব প্রতিযোগিতা কাজ করে গৃহকর্তা বা কত্রীর মধ্যে। কোন বাড়িতে কত বেশি জাতের সবজী সংগ্রহ এবং সহযোগে এই আইটেমটি প্রস্তুত করতে পারে- এই আর কি প্রতিযোগিতা। ভাবখানা, সংখ্যায় যার যত বেশি সব্জী পরিবেশন হবে, সে জিতে গেল। অথবা তার আভিজাত্য প্রকাশ পেল।

মধ্যাহ্ন বেলায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সকলের সঙ্গে সাক্ষাত এবং আহার পর্ব। খাদ্য উপকরণের মধ্যে তিনটি পর্ব। প্রথমে চক জাতীয় পানীয়, এরপর ফল-ফলারী এবং সবশেষে প্রধান একটি সবজী তরকারির সঙ্গে একেক সবজীর আলাদা কয়েক পদের তরকারি। মাছ-মাংস এবং রুটি বা খিঁচুড়ি। এই তাবৎ পরিবেশিত হতে থাকে একে একে যার সবগুলোই পাহাড়ের কোল থেকে সংগ্রহ করা হয়েছে। ওই রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সকল শাক-সবজীতেই কম-বেশি ঔষধি গুণ বিদ্যমান। বিদ্যমান এ্যান্টিবডি ও রোগ-বালাই প্রতিরোধক ক্ষমতা। বছরের প্রথম দিন সবজীরাশীর গুণাগুণ শরীরে সারাবছরের জন্য সঞ্চয়ের ভাবনা থেকে এর চল শুরু হয়েছে। এক এক করে পরিচয় হয়ে যায় পাহাড়ী মানুষ ও আচার-অনুষ্ঠানের সঙ্গে।
সাঁঝ বেলা ঘনিয়ে এলে পানীয় ও নৃত-গীত। জুম্মদের প্রবাদ, প্রবচন, গীত, হীতোপদেশ, গীতিকাব্য, নাতিকাব্য ইত্যাদি অত্যন্ত সমৃদ্ধ। তবে এগুলোর বেশির ভাগই প্রকৃতি, সমাজ, প্রেম ও ঈশ্বরের বন্দনায় ভরপুর। বিষয়ের বিভাজন অনুযায়ী আলাদা আলাদা নামও রয়েছে। যেমন, গোজেনের লামা, উবাগীত, বারোমাসী, বা-না, কাট্টনের ডাক ইত্যাদি।
পরিবেশিত গীতের বিষয়বস্তু হিসেবে আমরা যেটুকু বুঝতে সমর্থ হয়েছে, সেটা হলো- সারাবছর আমরা সকলে মিলেমিশে ভালো থাকবো, পাহাড় ও প্রকৃতি রক্ষা করবো, জীবের সেবার মধ্য দিয়ে আমরা নিরন্তর ঈশ্বরের সেবা করবো। এগার শতকের সবিশেষ উল্লেখযোগ্য চাকমা কবি শিবচরণ প্রচুর গীত রচনা করেছেন। সাত খন্ডে গোজেনের লামা লিখেছেন। এখনও এই উপকরণের কিছু কিছুর সন্ধান পাওয়া যায়। এমনি একটি লামার কিয়দংশের উল্লেখ এখানে হয়তো অপ্রাসঙ্গিক হবে না। ‘অপার পানি সাগরে, ত্রিশ তিন জাতি ভাজ পড়তুম গই অগরে। ভজে মানেই লোক এই কালে, যমে ন ধরিব ওই কালে। যে বর মাগে সে বর পায়, গোজেনে বর দিলে ন ফুরায়। গোজেনে মেইয়া উদ নেই, বুঝি পারি কে ভেই সেই। পরম বৃক্ষে ভর দিয়া, বুঝি পারি কে ভোর মেইয়া? সকল জীবে দয়া হোক, চিত্তে মনে একা হোক।’ ঐতিহ্যবাহী লোকজ নাচ-গান এবং নানা বৃক্ষের পাতা, বাকল বা মূলের রসে বানানো পানীয়র স্বাদ আম্বাদনে পাহাড়ী ক্ষুদ্র জাতির মানুষরা বরণ করে নববর্ষকে, নতুন বছরকে।

কবিগুরুকে স্মরণ করে বর্তমান নিবন্ধের সমাপ্তি টানা যতেে পারে-
‘কেহ নাহি জনে কার আহ্বানে কত মানুষের ধারা,
দুর্বার স্রোতে এল কোথা হতে সমুদ্রে হল হারা।’
-রবীন্দ্রনাথ ঠাকুর
লেখক: লেখক, সাংবাদিক ও গবেষক