বিনোদন

তামিল ভাষায় জাহিদ হাসানের সিনেমা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ছোট ও বড় পর্দায় জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। অভিনয়ের জাদুতে মুগ্ধ করেছে কোটি দর্শকদের। মুক্তির অপেক্ষায় আছে জাহিদ হাসান অভিনীত তিনটি সিনেমা। এর মধ্যে দুইটি দেশের সিনেমা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সাটারডে আফটারনুন’ ও গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’। আর অন্য ছবিটি হলো কলকাতার ‘সিতারা’।

‘সিতারা’ ছবিটিই একই সঙ্গে মুক্তি পাবে বাংলা, তেলেগু ও তামিল ভাষায়। আগামী ৩১ মে এটি ভারতের তিনটি প্রদেশে মুক্তি পাবে ছবিটি।

কথাসাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন আশীষ রায়। ভারতীয় ছবি ‘সিতারা’তে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও কলকাতার নায়িকা রাইমা সেন।

ছবিটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘সীমান্তের নানা ঘটনা নিয়ে ছবির কাহিনি এগিয়েছে। ওপার বাংলার খ্যাতনামা লেখক আবুল বাশারের উপন্যাস ‘ভোরের প্রসূতি’র প্রেক্ষাপটকে নিয়েই ছবিটির গল্প।’

এতে রাইমা সেনের দেহরক্ষী চরিত্রে আছেন জাহিদ হাসান। ছবিটির শুটিং হয়েছে ভারতের কোচবিহারের প্রত্যন্ত মেখলিগঞ্জের বিস্তীর্ণ এলাকায়। চোরাচালানের গল্প এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা নিয়ে এগিয়েছে সিতারা ছবির কাহিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension