বিনোদন

সঙ্গীত শিল্পী রুমা গুহ ঠাকুরতার জীবনাবসান, শোকের ছায়া বাংলায়

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বার্ধক্যজনিত কারণে দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত সঙ্গীত শিল্পী রুমা গুহ ঠাকুরতা। এদিন সকালে তাঁর বালিগঞ্জের বাড়িতে জীবনাবসান হয় এই প্রখ্য়াত গায়িকা ,তথা অভিনেত্রীর। শুধুমাত্র সঙ্গীত নয়। অভিনয়ের ক্ষেত্রেও রুমা গুহ ঠাকুরতা মানুষের মনে জায়গা করে নিয়ে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

কিশোর কুমারের প্রথমপক্ষের স্ত্রী রুমা বেশ কিছুদিন ধরেই অসুস্থতার জেরে ছিলেন ছেলে অমিত কুমারের বাড়িতে। তারপর তিনি ফিরে আসেন কলকাতায়। আর আজই সকালে তাঁর মৃত্যু সংবাদ উঠে আসে। শুধুমাত্র তাঁর গানের সুরেই নয়, বাংলা চলচ্চিত্রের একাধিক ছবিতে অভিনয় করেও রুমা গুহঠাকুরতা জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। ‘অমৃত কুম্ভের সন্ধানে’,’অ্যান্টনি ফিরিঙ্গি’,’বালিকা বধূ’ ছবিতে তাঁর অভিনয় সমৃদ্ধ করেছে বাংলা ছবিকে। কিশোর কুমারের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অরূপ গুহ ঠাকুরতার সঙ্গে বিয়ে হয় রুমার। ততদিনে কিশোর ও তাঁর সন্তান অমিত কুমার বেড়ে উঠছিলেন মুম্বইতে। এরপর বেশির ভাগ সময়ই অরূপবাবুর পরিবারের সঙ্গে কাটাতেন রুমা। শেষজীবনে কলকাতার বাড়িতেই বেশির ভাগ সময় কাটিয়েছেন বাংলার এই প্রবাদপ্রতীম শিল্পী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension