বিনোদন

রণবীর সিংয়ের সেলফিতে পিয়া

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: চলছে বিশ্বকাপ ক্রিকেট। এবারের বিশ্বকাপের মাঠে বাংলাদেশ দলের সঙ্গে আছেন মডেল ও উপস্থাপিকা জান্নাতুল পিয়া। আর বিশ্বকাপ ক্রিকেটের মাঠেই বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের সাক্ষাৎ পেলেন পিয়া।

তাদের সাক্ষাৎ- এর সেই মুহুর্তটি সেলফিবন্দি করে নিতে ভুলেননি পিয়া। রণবীর সিংয়ের সঙ্গে তোলা সেলফিটি সঙ্গে সঙ্গে পোস্ট করেন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।

পোস্টে পিয়া লিখেন, দেখুন, আমার সাথে কে সেলফি তুলেছে। রণবীর সিং, সে এত এনার্জিটিক যে দুই সেকেন্ড এক জায়গায় স্থির থাকেন না।

রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ক্রিকেট বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। আর নিজ দেশকে সাপোর্ট করতে সশরীরে মাঠে ছুটে যান ‘পদ্মাবত’খ্যাত রণবীর। ম্যাচ শেষে সেখানেই পিয়ার সঙ্গে তার আলাপ হয়।

বাংলাদেশের মেয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া গত কয়েক বছর ধরে ক্রিকেট উপস্থাপক হিসেবে কাজ করছেন। ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব জেতা পিয়া ২০০৮ থেকে মডেলিং করছেন। পেশায় আইনজীবী পিয়া ২০১৩ সালে মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জেতেন। বাংলাদেশের প্রথম নারী হিসেবে ভোগ ইন্ডিয়ার কভার গার্ল হন পিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension