আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

এজলাস থেকে হঠাৎ মাটিতে পড়ে গেলেন বিচারক, অতঃপর…

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:এজলাসে বসে বিচারকার্য পরিচালনা করছিলেন বিচারক। একটি মামলার কার্যক্রম শেষ করে অন্য একটি মামলার কাজ শুরু করতে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করতে লাগলেন। লুটিয়ে পড়লেন মাটিতে। চলে গেলেন না ফেরার দেশে। হৃদরোগে আক্রান্ত হয়ে এজলাসেই মারা গেলেন তিনি।

ঘটনাটি গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পুটনাম কাউন্টি আদালতে। খবর সিএনএনের।
জানা গেছে, ওই বিচারক জেমস রিটস।

পুটনাম কাউন্টি নির্বাহী ম্যারিএলেন ওডেল বলেন, আমরা আরেকটি মামলার কার্যক্রম শুরু করতে যাচ্ছিলাম, তখন কোর্ট কর্মকর্তার কাছে সহায়তা চান রিটস। কিন্তু তখনই মাটিতে পড়ে যান বিচারক তিনি। যদিও অ্যাম্বুলেন্সে করে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়, কিন্তু ৫৭ বছর বয়সী এই বিচারককে আর বাঁচানো সম্ভব হয়নি। অবশ্য, মৃত ঘোষণার আগে ৩০ থেকে ৪৫ মিনিট তার চিকিৎসা করা হয়েছে।

২০০৭ সাল থেকে পুটনাম কাউন্টিতে বিচারক হিসেবে কাজ চালিয়ে আসছিলেন রিটস। এর আগে তিনি আইনজীবী হিসেবে কাজ করেছেন।

মাদক আদালত কর্মসূচির জন্য রিটস খুব পরিচিত ছিলেন। ওই কর্মসূচিতে মাদকাসক্তরা চিকিৎসার সুবিধা পেতেন এবং কারাদণ্ড এড়িয়ে যেতে পারতেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension