বিনোদন

এয়ারপোর্টে আইডি দেখতে চাওয়ায় দীপিকা যা করলেন, ভাইরাল ভিডিও

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: তাঁর অভিনয় প্রতিভা, সৌন্দর্যে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন দীপিকা৷ ফের একবার নিজের জায়গা তিনি আরও কিছুটা পাকাপোক্ত করলেন এয়ারপোর্টের একটি ঘটনাকে কেন্দ্র করে৷ খুব সামান্য বা ছোট ঘটনা অনেকের মনে হলেও, তাঁর ভক্তদের কাছে এটাই যথেষ্ট তাঁদের প্রিয় অভিনেত্রীকে ভালোবাসার জন্য৷

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যাকে ঘিরেই সবকিছু৷ ওই ভিডিওতে দেখা যায়, এয়ারপোর্টে দীপিকাকে নিরাপত্তা আধিকারিক তাঁর পরিচয়পত্র দেখাতে বলছেন, এবং দীপিকা চলে যেতে গিয়েও ফের ফিরে আসেন এবং নম্রভাবে জিজ্ঞাসা করেন ওই নিরাপত্তা আধিকারিককে, আপনি আইডি দেখতে চাইছেন? এবং এই কথা বলার পরেই তিনি তাঁর পরিচয়পত্রটি ব্যাগ থেকে বের করে দেখান৷

এই ছোট্ট ভিডিও ক্লিপিংস এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যম সর্বত্র৷ দীপিকার এক ভক্ত লিখেছেন, দীপিকা যেভাবে তাঁর আইডি দেখালেন তা আমার খুবই পছন্দ হয়েছে৷ এক ইনস্টাগ্রাম ইউজার লেখেন, নিরাপত্তা আধিকারিক এবং দীপিকা দুজনেই সঠিক কাজ করেছেন, ওয়েল ডান৷

প্রসঙ্গত, দীপিকা মেঘনা গুলজারের ছপ্পাক ছবি নিয়ে এখন ব্যস্ত৷ এখানে তাঁর বিপরীতে রয়েছে বিক্রান্ত. অ্যাসিড হামলার শিকার লক্ষ্মী আগরওয়ালের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি৷ এই ছবি ছাড়া দীপিকার হাতে রয়েছে কপিল দেবের বায়োপিক, যেখানে তিনি কপিল দেবের স্ত্রীয়ের ভূমিকায় দেখা দেবেন৷ এই ছবিতে কপিল দেবের ভূমিকায় রয়েছেন দীপিকার হাবি এবং বলিউড হার্টথ্রব রণভীর সিং৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension