বিনোদন

শীর্ষ ধনী টেইলর সুইফট

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ব্যবসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ফোর্বসের ধনী তারকাদের তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট।

ফোর্বসের তথ্য অনুযায়ী, গত বছর বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ৫৫৪ কোটি টাকা (এক ডলার সমান ৮৪ টাকা হিসাবে) আয় করেছেন টেইলর সুইফট। এই আয়ে বিশ্বে তিনিই এখন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া বিনোদন তারকা।

টেইলরের খুব কাছেই রয়েছেন মার্কিন টিভি ব্যক্তিত্ব, মডেল, ব্যবসায়ী কাইলি জেনার। তার আয় ছিল ১৭০ মিলিয়ন মার্কিন ডলার। আর মার্কিন সংগীতশিল্পী ক্যানি ওয়েস্টের আয় ছিল ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।

এর পরেই রয়েছেন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির নাম, তার আয় ছিল ১২৭ মিলিয়ন মার্কিন ডলার।

প্রতি বছরই বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০০ জন তারকার তালিকা প্রকাশ করে ফোর্বস। সূত্র: জি নিউজ, ফোর্বস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension