বাংলাদেশ

পাইলটের শেষ স্ট্যাটাস ‘খোদা হাফেজ’

রূপসী বাংলা ডেস্ক:নেপালের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউএস বাংলার প্রথম নারী পাইলট প্রিথুলা রশিদ নিহত হয়েছেন। তার ফেসবুকের শেষ স্ট্যাটাস ছিল, ‘খোদা হাফেজ’। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।ফেসবুকের শেষ স্ট্যাটাসে প্রিথুলা লিখেছিলেন, ‘খোদা হাফেজ’। ইথিওপিয়া বিমানবন্দরে গত ১৮ জানুয়ারি দেয়া ওই স্ট্যাটাসের পর তিনি আর কোনো স্ট্যাটাস দেননি।ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বুলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আসার সময় তিনি এ স্ট্যাটাস দেন। গত ৩ ফেব্রুয়ারি তিনি তার প্রিয় বিড়ালকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন।এদিকে তার মৃত্যুতে ফেসবুকের তার বন্ধুরা গভীর সমবেদনা জানিয়েছেন। তার এক বন্ধু লিখেন, ওপারে ভালো থাকুক আপু। একজন লিখেছেন, আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানোর সংবাদ বড় বেদনার।সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। নেপাল সেনাবাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আরোহীদের ৫০ জন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension