
বিনোদন
ফের অসুস্থ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন
রূপসী বাংলা ডেস্ক: ফের অসুস্থ বিগ বি অমিতাভ বচ্চন। রাজস্থানের যোধপুরে ঠগস অফ হিন্দোস্তানের শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন তিনি।আজ ভোরে অমিতাভ তাঁর ব্লগে লেখেন, শরীর ভাল নয়, আগামীকাল সকালে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়লেন। মুম্বই থেকে চিকিৎসকদের একটি দল তাঁর জন্য পাঠানো হচ্ছে। ফেব্রুয়ারি মাসেও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে জানা যায় তা রুটিন চেকআপের জন্য।



