বিনোদন

এন্ড্রু কিশোরকে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বরেণ্য কন্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য দশ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

এন্ড্রু কিশোর বলেন, আমি অনেকদিন ধরেই কিডনির অসুখে ভুগছি। দেশের চিকিৎসক বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

উন্নত চিকিৎসা নেওয়ার জন্য আগামীকাল সিংগাপুর যাচ্ছেন বলে জানান এন্ড্রু কিশোর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, আমি অসুস্থ এটা জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন তাকেও ভালো রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension