বিনোদন

প্রিয়াঙ্কাকে তীব্র সমালোচনা করেছিলেন, নিককে দেখেই একসঙ্গে ছবি তুললেন মেহবিশ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: কিছুদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়ার সমালোচনায় মুখর হয়েছিলেন পাকিস্তানি অভিনেত্রী মেহবিশ হায়াত। এবার সেই প্রিয়ঙ্কা-পতি নিক জোনাসের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই অভিনেত্রী।

নিউ ইয়র্কে রাফায়েল নাদালের খেলা দেখতে গিয়েছিলেন নিক। অন্যদিকে মেহবিশও এই মুহূর্তে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন। তিনিও খেলা দেখতে যান। সেখানেই নিকের সঙ্গে দেখা হয়ে যায় পাক অভিনেত্রীর। তখনই নিকের সঙ্গে একটি ছবি তোলেন মেহবিশ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, দেখুন ইউএস ওপেন সেমি ফাইনাল দেখতে এসে কার সঙ্গে দেখা! আমরা দুজনই রাফায়েল নাদালকে সমর্থন করছি।

কিছুদিন আগেই প্রিয়ঙ্কা জয় হিন্দ বলে একটি পোস্ট করেছিলেন। তার পরে পাকিস্তানের এক ব্লগার প্রিয়ঙ্কাকে নিশানা করেন। প্রিয়ঙ্কা যুদ্ধে প্ররোচনা দিচ্ছে এই অভিযোগে রাষ্ট্রসঙ্ঘের অ্যাম্বাসাডর পদ থেকে সরানোক দাবিও করেছিলেন তিনি। তার উত্তরে প্রিয়ঙ্কা তখন বলেছিলেন, আমি যুদ্ধ পছন্দ করি না। কিন্তু আমি দেশপ্রেমী। তাই আমি দুঃখিত আমায় যারা ভালোবাসে তাদের যদি আমি দুঃখ দিয়ে থাকি।

এই সময়েই পাকিস্তানি অভিনেত্রী মেহবিশও প্রিয়ঙ্কার সমালোচনায় সরব হন। তিনি বলেছিলেন, প্রিয়ঙ্কা ঘৃণা তৈরি করছেন ইসলামের বিরুদ্ধে। আর সেই প্রিয়ঙ্কার স্বামী নিক জোনাসকে দেখে ছুটে গিয়ে ছবি তোলায় বিভিন্ন মহলে এই নিয়ে আলোচনা হচ্ছে। তবে এই ছবিটি তোলার সময়ে সেখানে প্রিয়ঙ্কা ছিলেন না। তিনি এই মুহূর্তে টোরন্টোয় রয়েছেন স্কাই ইস পিঙ্ক ছবির জন্য।

তবে শুধু প্রিয়ঙ্কাকেই নয়। মেহবিশ শাহরুখ খান ও আলিয়া ভাটকেও তোপ দেগেছিলেন। সম্প্রতি আলিয়ার গান প্রাডা মুক্তি পেয়েছে। সেই গানটি আসলে পাকিস্তানির একটি গান থেকে কপি করা। অন্যদিকে নেটফ্লিক্সে খুব শীঘ্রই মুক্তি পাবে বার্ড অফ ব্লাড। শাহরুখ খান এই ওয়েব সিরিজের প্রযোজনা করছেন। এটি পাকিস্তান বিরোধী বলে দাবি করেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension