
প্রধান খবরপ্রবাস
নিউইয়র্কের স্বনামখ্যাত মান্নান সুপার মার্কেটের স্বত্ত্বাধীকারি সৈয়দ রহমান মান্নান আর নেই
রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্কের স্বনামখ্যাত মান্নান সুপার মার্কেটের স্বত্ত্বাধীকারি বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) অব নিউইয়র্কের সাবেক উপদেষ্টা কমিউনিটির পরিচিত মুখ সৈয়দ রহমান মান্নান স্থানীয় সময় ১৩ মার্চ মঙ্গলবার মধ্যরাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিললাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে বাঙালী কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। মরহুমের আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হচ্ছে। মরহুম সৈয়দ রহমান মান্নানের জানাজার নামাজ আজ ১৪ মার্চ বুধবার বাদ জোহর জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটের জ্যাকসন হাইটস জামে মসজিদে অনুষ্ঠিত হবে।



