
বিনোদন
প্রকাশ পেলো শাহরুখ কন্যার প্রথম চলচ্চিত্রের টিজার
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: প্রথম ছবির পোস্টারে সবার নজর কেড়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান। এবার মুক্তি পেল টিজার।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ছবির নাম ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’। এই ছবিতেই প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে সুহানা খানের। তবে বড়পর্দায় নয়, আপাতত শর্টফিল্ম দিয়েই অভিষেক ঘটতে চলেছে তার।
ছবিটি পরিচালনা করেছেন সুহানারই সহপাঠী থিয়োডর জিমেনো।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবির টিজার শেয়ার করে থিয়োডর লিখেছেন, আমার পরের ছবির কিছু দৃশ্য। পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি টিজারটি আপনাদের ভালো লাগবে।
তবে ছবির মুক্তির দিন সম্পর্কে এখনো নিশ্চিত নন পরিচালক।
প্রায় দু’মাস আগে প্রকাশ পেয়েছিল সুহানার প্রথম ছবির পোস্টার।



