আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতি ঘোষণা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: অভিবাসন সমস্যা সমাধানে নতুন নিয়ম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার নতুন অভিবাসন নীতি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এতে বলা হয়, আমেরিকায় যাওয়ার ৩০ দিনের মধ্যে যদি স্বাস্থ্য বিমা না করানো হয় বা বিমা করানোর অর্থ না থাকে, তা হলে আবার নিজ দেশে ফিরে আসতে হবে। বৈধ ভিসা ও পাসপোর্ট থাকা সত্ত্বেও। ভিসার মেয়াদ যাই হোক না কেন।

হোয়াইট হাউসের ওই ঘোষণায় আরো জানানো হয়েছে, আমেরিকায় আশ্রয়ের জন্য আবেদনকারী বা শরণার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

হোয়াইট হাউসের ওই ঘোষণায় জানানো হয়েছে, আগামী ৩ নভেম্বর থেকে আমেরিকায় এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসন সমস্যা সমাধান করেতে এই নতুন নিয়ম চালু করতে চলেছে ট্রাম্প প্রশাসন।

প্রসঙ্গত, বৈধ ও অবৈধ অভিবাসনের মধ্যে ভেদাভেদ খুঁজে বের করে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আমেরিকার অভিবাসন সমস্যা মেটানোর চেষ্টা করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension