
জয় চৌধুরীর সমর্থনে ফান্ড রেইজিং
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্ক স্টেটের এসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৪ থেকে নির্বাচন করছেন বাংলাদেশী আমেরিকান জয় চৌধুরী। লাগোর্ডিয়া কমিউনিটি কলেজ স্টুডেন্ট গর্ভমেন্টের সাবেক প্রেসিডেন্ট জয় চৌধুরীর সমর্থনে গত ৫ অক্টোবর শনিবার জ্যাকসন হাইটসের পালিকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। ফান্ড রেইজিং অনুষ্ঠান। জেবিবিএ’র কর্মকর্তা ফাহাদ সোলায়মানের পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ, মিলন রহমান, ইমাম কাজী কাইয়ুম, প্রফেসর ওয়াজি উল্লাহ, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, বাংলাদেশী আমেরিকান ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম, রিয়েল এস্টেট ইনভেস্টর কামরুজ্জামান বাচ্চু।
জয় চৌধুরী বলেন, আমি বাংলাদেশী কম্যুনিটির উন্নয়নে দীর্ঘ দিন ধরে কাজ করছি। আগামীতেও করবো। তিনি বলেন, এখন আমাদের সময় এসেছে মূলধারায় নিজেদের অবস্থান সুর্দড় করার। আমাদের অবস্থান সুদৃঢ় করতে হলে আবশ্যই নির্বাচন করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে এই নির্বাচনে আমাদের জয়লাভ করার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা জয় চৌধুরীর পক্ষে কাজ করার আশ্বাস প্রদান করেন।



