প্রবাস

নিউইয়র্কে ম্যানহাটান বাংলা কালচারাল স্কুলের বর্ণাঢ্য বই উৎসব

সাখাওয়াত হোসেন সেলিম, নিউইয়র্ক : বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নিউইয়র্কে ম্যানহাটান বাংলা কালচারাল স্কুলের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত ৬ অক্টোবর রোববার অপরাহ্নে ম্যানহাটানের পিএস ১৭১ এ আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা স্কুল শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটি অব কলেজের মেডিসিন এর অধ্যাপক ও মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দীন আহমেদ।

ম্যানহাটান বাংলা কালচারাল স্কুলের সিইও এবং ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইন্কের সভাপতি ইকবাল আহমেদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটের রবার্ট জ্যাকসন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক এর কনসাল আয়েশা হক।
ম্যানহাটান বাংলা কালচারাল স্কুলের সিনিয়ার শিক্ষক কবি আশরাফ হাসান, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন এবং স্কুলের পরিচালক মানিক আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেটের সাবেক এসেম্বলীম্যান এরিক এ স্টেভেনসন, সাবেক নিউইয়র্ক সিটি এডভোকেট পদপ্রার্থী হেলাল আবু শেখ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস সহিদ, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, নিউইয়র্কের হাই স্কুল প্রিন্সিপাল মেজর (অব.) ওয়াজি উল্লাহ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি হাজি মনির আহমেদ, আসসাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারী মুফতি লুৎফুর রহমান কাশেমী, লংজিভিটি হেলথ সার্ভিসের কর্ণধার রুকন হাকিম, ইউনিয়ন সেটেলমেন্ট’র কমিউনিটি অর্গনাইজার এঞ্জেলা ডি ডোনাডেলে, সুনামগঞ্জ জেলা সমিতির সহ সভাপতি আব্দুল আজিজ, ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, কমিউনিটি এক্টিভিস্ট মো.মনির উদ্দিন, দ্বীন ইসলাম, ইমতিয়াজ আহমেদ বেলাল, মান্না মুন্তাসির প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাতক সমিতির সভাপতি মো: আবদুল খালেক। স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মোহর খান। স্বাগত বক্তব্য রাখেন ম্যানহাটান বাংলা কালচারাল স্কুলের পরিচালক প্রশাসন মো. তাজুল ইসলাম। তিনি প্রজেক্টরের মাধ্যমে স্কুলের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইন্কের সাধারণ সম্পাদক আবদুর রহিম সেলিম। স্কুলের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension