
বিনোদন
তোমাকে ভালবাসি, দ্রুত সেরে ওঠো, কঙ্কণা সেনশর্মার বার্তা ইরফান খানকে
রূপসী বাংলা ডেস্ক:সব গুজবে ইতি টেনে ইরফান খান জানিয়ে দিয়েছেন, বিরল নিউরো এনডোক্রাইন টিউমার হয়েছে তাঁর। সাধারণ অনুগামী থেকে বলিউডের সহ শিল্পীরা- সকলে এই বিপদের দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন, জানিয়েছেন শুভ কামনা।
কঙ্কণা সেন শর্মা যেমন। ইরফানের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি, তা সে লাইফ ইন আ মেট্রো হোক বা দিল কাবাড্ডি বা তলভার। তাঁদের অসাধারণ রসায়ন মনও কেড়েছে দর্শকদের। শুক্রবার ইরফান তাঁর রোগের ব্যাপারে টুইটারে জানানোর পর কঙ্কণা টুইট করে তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেছেন।
We love you Irrfan and wish you the speediest recovery! 😘😘
— Konkona Sensharma (@konkonas) March 17, 2018



