
বাংলাদেশ
মানিকগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবা সহ আটক ২
ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ ২ ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন, জেলার ঘিওর উপজেলার রামকান্তপুর এলাকার গফুর মিয়ার ছেলে আবদুল্লাহ আল মামুন ও দৌলতপুর উপজেলার পারুরিয়া এলাকার খায়রুল মোল্লার ছেলে মহিদুল মোল্লা।


রবিবার (১৮) মার্চ দুপুরের দিকে পুলিশ সুপারের কার্য্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশসুপার রিফাত রহমান শামীম জানান, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় শহরের সেওতা এলাকা থেকে ৫৬ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করে পুলিশ। পরে আটক দুইজনের স্বীকারোক্তি অনুযায়ী শহরের নারাঙ্গাই এলাকায় অভিযান চালিয়ে আরো ৪,৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুই ইয়াবা ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।



