আন্তর্জাতিকপ্রধান খবর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে অর্ধশত মানুষের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাতে মার্কিন সংবাদ সংস্থা এপি ও দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
 
ইরান সরকার আনুষ্ঠানিকভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিল এই সংখ্যা তার চেয়ে চারগুণ বেশি।
 
দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদন অনুযায়ী, কয়েক ঘণ্টা আগে দেশটির সরকারি কর্মকর্তারা জানান, করোনা সংক্রমিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
 
এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪৭ জন।
এর আগে গতকাল ইরানি সূত্রের বরাতে সৌদি আরবের বেসরকারি টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, চীনের উহান থেকে বিশ্বের ২৯টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইরানে ১৮ জনের মৃত্যু হয়েছে।
 
তবে গতকাল ইরান সরকারের দেয়া হিসাব অনুযায়ী এই সংখ্যা ছিল ৮ জন।
 
আল আরাবিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, সূত্র তাদের জানিয়েছে, প্রাণঘাতী এই ভাইরাসিটর বিস্তার ঠেকাতে আজ রোববার থেকে আগামী দশদিন ব্যাপী দেশজুড়ে আয়োজিত সকল ফুটবল ম্যাচ বাতিল করেছে দেশটির সরকার।
 
তাছাড়া স্কুল-কলেজসহ বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে।
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension